প্রাইম টিভি

বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা

বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা

ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা  

উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৯ মে ২০২৬ খ্রি. তারিখে চট্টগ্রাম মহানগরের খাতুনগঞ্জ, হালিশহর, বক্সিরহাট ও বন্দর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জনসাধারণের সচেতনতা বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিতকল্পে এ অভিযান পরিচালিত হয়।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের বিশেষ বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে খাতুনগঞ্জ বাজার ও বক্সিরহাট বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আলমগীর হোসেন এবং জনাব সুব্রত হালদার। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলায় মোট ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া মহানগরের বড়পোল বাজার (হালিশহর) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব তানভীর হাসান তুরান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আগ্রাবাদ সার্কেল, চট্টগ্রাম। এ সময় মসলা পণ্যের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক ৫টি মামলায় মোট ১৫,০০০/- (পনের হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে মহানগরীর বন্দর এলাকার ঈশান মিস্ত্রীর হাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব ফারিস্তা করিম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পতেঙ্গা সার্কেল, চট্টগ্রাম। অভিযানে মসলা পণ্যের অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক ৭টি মামলায় মোট ২১,০০০/- (একুশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতাদের নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে সতর্ক করা হয় এবং ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। ঈদ উপলক্ষে বাজার মনিটরিং টাস্কফোর্সের কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১৩ জুন ২০২৬

বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি