প্রাইম টিভি

জেলা প্রশাসনের 'Festive Sale' উদ্যোগে বাজারে স্বস্তির আমেজ,

জেলা প্রশাসনের 'Festive Sale' উদ্যোগে বাজারে স্বস্তির আমেজ, উৎসব পালনে নতুন সংস্কৃতির সূচনা

“উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম মহানগরের কাজীর দেউড়ি ও পাহাড়তলি এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জেলা প্রশাসনের বিশেষ ঈদ বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম আমিরুল মোস্তফা এবং জনাব ইজাহারুল আহম্মেদ শিহাব।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় অনিয়মের দায়ে ৩টি মামলায় মোট ৯,০০০/- (নয় হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও বিক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে ভোক্তাদের অধিকার সম্পর্কেও সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। বিভিন্ন বাজার ও আড়তদার কল্যাণ সমিতির নেতারা জানিয়েছেন, বাজারে পণ্যের কোনো ঘাটতি নেই এবং যৌক্তিক লাভে ন্যায্যমূল্যে পণ্য বিক্রিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে, যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য স্থিতিশীলতা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করা যায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১৩ জুন ২০২৬

জেলা প্রশাসনের 'Festive Sale' উদ্যোগে বাজারে স্বস্তির আমেজ,

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি