ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মীর জাহান আলী (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন ছাটগাঁও এলাকায় নুরুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মহরম আলী।
পুলিশ জানায়, গ্রেপ্তার মীর জাহান আলী কেরানীগঞ্জ মডেল থানার নামা হাউলী (জিনজিরা) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন