পটুয়াখালীর দুমকিতে ৪ কেজি গাঁজাসহ মিজানুর রহমান(৪৬) ও মো: রুবেল শিকদার(৩২) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ) ভোর সাড়ে ৪টায় উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, এসআই মো: শাহবাজ এর নেতৃত্বে পুলিশের একটি টিম লেবুখালী টোল প্লাজা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি নোহা গাড়ি আটক করেন পরে গাড়ি তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মিজান বরিশাল সদরের কাউয়ারচর এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে এবং রুবেল পিরোজপুর জেলার কাউখালী সদর থানার মৃত ফিরোজ শিকদারের ছেলে।
এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, একটি মামলা রুজু করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: সেলিম উদ্দীন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন