লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন  গ্রেফতার।

মাদারীপুরে কবরি কলা চাষ করে স্বাবলম্বী

মাদারীপুরে কবরি কলা চাষ করে স্বাবলম্বী

দোয়ারাবাজারে ১৭ নভেম্বর মদীনাতুল উলুম মাদরাসার ৬০তম বার্ষিক ওয়াজ মাহফিল

দোয়ারাবাজারে ১৭ নভেম্বর মদীনাতুল উলুম মাদরাসার ৬০তম বার্ষিক ওয়াজ মাহফিল

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন  গ্রেফতার।

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন গ্রেফতার।

বাগেরহাট  প্রেসক্লাবে সাউন্ড সিস্টেম প্রদান করলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

মাদকের আড্ডা ঠেকাতে চায়ের দোকান, শাহরাস্তিতে ১০ তরুণের ব্যতিক্রমী উদ্যোগ

সাভারে সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধভাবে চালাচ্ছেন ঢাকা ওয়েস্টার্ন ভ্যালী

‎রাঙ্গাবালীতে গোপনে সার মজুত ‎তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক চাঁদা দাবির অভিযোগ

যাত্রাবাড়ীতে ছাদ থেকে ফেলে চার বছরের শিশু আবিদাকে হত্যার অভিযোগ, আটক তরুণী

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে পাঁচতলা ভবনের ছাদ (৬ষষ্ঠ তলা) থেকে ফেলে চার বছর বয়সী আবিদা নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। গত ৯ নভেম্বর বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিটল (২৬) নামে পাশের ফ্ল্যাটের এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে মীরহাজীরবাগের ৪৬১ নম্বর বেলাল হোসেনের বাড়িতে। শিশুটির পরিবার ওই ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকত।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ঘটনার দিন বিকেলে আবিদা ভবনের ছাদে খেলছিল। এ সময় তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে জানালা দিয়ে ছাদের দিকে তাকিয়ে তিনি দেখতে পান, এক নারী শিশুটিকে ধরে রেখেছেন। মায়ের চিৎকারের পরপরই শিশুটিকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় আবিদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এ এম তাজমুল করিম সংবাদমাধ্যমকে জানান, ঘটনার তদন্তে গিয়ে আশপাশের ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির পরিবারের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া নিটলকে আটক করা হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এদিকে প্রতিবেশীদের বর্ণনায় উঠে এসেছে, অভিযুক্ত তরুণীর ব্যক্তিগত সম্পর্কজনিত ক্ষোভের সঙ্গে ঘটনাটির যোগসূত্র থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ও তদন্তের চূড়ান্ত ফলাফল এখনো নিশ্চিত হওয়া প্রয়োজন।

নিহত শিশুটির পরিবারের জন্য ঘটনাটি গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে ছাদ থেকে ফেলে চার বছরের শিশু আবিদাকে হত্যার অভিযোগ, আটক তরুণী

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে পাঁচতলা ভবনের ছাদ (৬ষষ্ঠ তলা) থেকে ফেলে চার বছর বয়সী আবিদা নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। গত ৯ নভেম্বর বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিটল (২৬) নামে পাশের ফ্ল্যাটের এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে মীরহাজীরবাগের ৪৬১ নম্বর বেলাল হোসেনের বাড়িতে। শিশুটির পরিবার ওই ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকত।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ঘটনার দিন বিকেলে আবিদা ভবনের ছাদে খেলছিল। এ সময় তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে জানালা দিয়ে ছাদের দিকে তাকিয়ে তিনি দেখতে পান, এক নারী শিশুটিকে ধরে রেখেছেন। মায়ের চিৎকারের পরপরই শিশুটিকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় আবিদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এ এম তাজমুল করিম সংবাদমাধ্যমকে জানান, ঘটনার তদন্তে গিয়ে আশপাশের ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির পরিবারের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া নিটলকে আটক করা হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এদিকে প্রতিবেশীদের বর্ণনায় উঠে এসেছে, অভিযুক্ত তরুণীর ব্যক্তিগত সম্পর্কজনিত ক্ষোভের সঙ্গে ঘটনাটির যোগসূত্র থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ও তদন্তের চূড়ান্ত ফলাফল এখনো নিশ্চিত হওয়া প্রয়োজন।

নিহত শিশুটির পরিবারের জন্য ঘটনাটি গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি