লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

কক্সবাজারের টেকনাফে পাচারের সময় নারীসহ ৯ জন উদ্ধার

শেরপুরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ভাতিজার বাড়িতে অগ্নিসংযোগ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

ইসমাইল হোসেন তোতার নেতৃত্বে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মিছিলে  জনতার ঢল

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

 হাফেজ আবদুল হক শাহজাহানের সমর্থনে হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য আনন্দ মিছিল ও শোডাউন...

মদের বোতল হাতে ছবি প্রকাশ: সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে নারায়ণগঞ্জের নেত্রী ফেরদৌসী আক্তার রেহানা

মদের বোতল হাতে ছবি প্রকাশ: সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে নারায়ণগঞ্জের নেত্রী ফেরদৌসী আক্তার রেহানা

শেরপুরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ভাতিজার বাড়িতে অগ্নিসংযোগ

শেরপুরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ভাতিজার বাড়িতে অগ্নিসংযোগ

শেরপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজাদের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কাজিরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. জিন্নাত আলী (৬৫) কুসুমহাটি কাজিরচর গ্রামের মৃত টন মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে রোববার চাচা-ভাতিজাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ ৫-৬ জন জিন্নাত আলীকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে মাটিতে ফেলে দেন। এতে তিনি গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সন্ধ্যায় শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও অন্যান্য আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেরপুরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ভাতিজার বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

শেরপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজাদের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কাজিরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. জিন্নাত আলী (৬৫) কুসুমহাটি কাজিরচর গ্রামের মৃত টন মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে রোববার চাচা-ভাতিজাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ ৫-৬ জন জিন্নাত আলীকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে মাটিতে ফেলে দেন। এতে তিনি গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সন্ধ্যায় শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও অন্যান্য আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি