লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

চাঁদপুরের হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরের হাইমচরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসন, হাইমচরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,  উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লা বেপারি সহ  বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করা এবং দেশপ্রেম, ঐক্য ও সংহতির চেতনায় উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ দেশাত্মবোধক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক গানের মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় ঐক্যের বিষয়গুলো তুলে ধরা হয়।

এ ছাড়া দিবসটি উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগ এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

চাঁদপুরের হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরের হাইমচরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসন, হাইমচরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,  উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লা বেপারি সহ  বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করা এবং দেশপ্রেম, ঐক্য ও সংহতির চেতনায় উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ দেশাত্মবোধক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক গানের মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় ঐক্যের বিষয়গুলো তুলে ধরা হয়।

এ ছাড়া দিবসটি উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগ এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি