ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ শনিবার (০৭ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ০২:১৫ ঘটিকায় শ্রীরামপুর স্কয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা পল্লী সেবা পরিবহনের (ঢাকা মেট্রো-জ-৩২৬০) বাসটিতে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ধামরাই ফায়ার স্টেশন। খবর পাওয়ার পর স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত রওয়ানা হয়ে ০২:২৬ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছায়।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের নিবিড় ও দ্রুত প্রচেষ্টায় রাত ০৩:২০ ঘটিকায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, অগ্নিকাণ্ডের কারণ হিসেবে নাশকতার কথা উল্লেখ করা হয়েছে।
এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক হিসাব অনুযায়ী, ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের সময়োপযোগী তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার ও রক্ষা করা সম্ভব হয়েছে। গাড়িটির মালিক শহিদুল ইসলাম বলে জানা গেছে।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন