লগইন
প্রাইম টিভি
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সাতকানিয়ায় পুলিশ ভ্যান ভাঙচুর ও শটগান ছিনতাই মামলার মূল আসামিসহ তিনজন গ্রেফতার।

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের টহল গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত কনস্টেবলের শটগান ছিনতাইয়ের ঘটনায় মূল এজহারনামীয় আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত মূল আসামির নাম ফরহাদ হোসেন মাফি (১৯)। তিনি সাতকানিয়া উপজেলার ৩ নম্বর নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া (রুস্তম পাড়া, ৩ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত নুরুল ইসলাম ও রিনা আক্তার দম্পতির ছেলে। পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত অপর দুই আসামিও এই অভিযানে গ্রেপ্তার হয়েছেন।

​

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে সাতকানিয়া থানার মৌলভীর দোকান এলাকায় একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। ওই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যাওয়া সাতকানিয়া থানার পুলিশের একটি টহল গাড়ির ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা পুলিশ ও ফায়ারসার্ভিস এর গাড়ি ভাঙচুর করার পাশাপাশি কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলের সরকারি অস্ত্র (শটগান) ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে।

​সাতকানিয়া থানার চৌকস পুলিশ অফিসার 

​মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির আমিনের নেতৃত্বে এবং এসআই মামুন হোসেনসহ সাতকানিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির অপকৌশল ও অবস্থান নিশ্চিত করে।

​অবশেষে গত ১ নভেম্বর , রাত ১:৪৫ ঘটিকার সময় সাতকানিয়া থানাধীন পূর্ব নলুয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল আসামি ফরহাদ হোসেন মাফি ও তার অপর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

​

​সাতকানিয়া থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এবং এই ঘটনার সাথে নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে পুলিশি জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সাতকানিয়ায় পুলিশ ভ্যান ভাঙচুর ও শটগান ছিনতাই মামলার মূল আসামিসহ তিনজন গ্রেফতার।

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি