আগামী ৪ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি ঘোষণার প্রেক্ষাপটে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ, তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের ন্যায়সংগত দাবির পক্ষে প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, সকাল ১১ ঘটিকায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, পটুয়াখালী জেলার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর ওপর চলমান হয়রানি অবিলম্বে বন্ধের দাবি জানান এবং শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন থেকে কাউকে দমন করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন