লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে আলেম-ওলামাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও ব্যবসায়িক নেতৃত্ব প্রতিষ্ঠার ভাবনায় মতবিনিময়

 লেবুখালীতে নব জাগরণ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে  শিক্ষা সামগ্রী বিতরন

ধর্ষণ চেষ্টার অভিযোগে বখাটে আল মামুনের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ

গাজীপুর জেলা পুলিশ কর্তৃক জেলা পুলিশের কর্মরত সকল সদস্যদের জন্য বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, আহত শিশুসহ ১২

সোনারগাঁয়ে অতীত ও বর্তমান সরকারের আমলে বাজারদরের তারতম্য চিত্রের লিফলেট বিতরণে এমপি মান্নান

অশ্লীল টিকটকে ছয়লাব; ভাইরালের নেশায় সমাজ কোন পথে?

নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ ফিরছে শনিবার, ঋণের বোঝা নিয়ে দিশাহারা পরিবার

নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ ফিরছে শনিবার, ঋণের বোঝা নিয়ে দিশাহারা পরিবার

সোনারগাঁয়ে আলেম-ওলামাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও ব্যবসায়িক নেতৃত্ব প্রতিষ্ঠার ভাবনায় মতবিনিময়

সোনারগাঁয়ে আলেম-ওলামাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও ব্যবসায়িক নেতৃত্ব প্রতিষ্ঠার ভাবনায় মতবিনিময়

আলেম-ওলামা ও ইসলামি অঙ্গনের ব্যক্তিবর্গকে কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, সফল উদ্যোক্তা ও সমাজের প্রভাবশালী নেতৃত্বে প্রতিষ্ঠিত করা যায়— এমন গুরুত্বপূর্ণ ভাবনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ আসর মিরপুর পল্লবীতে মাদরাসাতুশ শরফ আল ইসলামিয়া, সোনারগাঁও এর প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাহনুমা প্রকাশনীর প্রকাশক দেওয়ান মাহমুদ তুষার।

সাক্ষাৎটি কেবল আনুষ্ঠানিক সৌজন্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এতে আলোচনা হয় প্রকাশনা শিল্প, ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা, পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি এবং ব্যবসায়িক দক্ষতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে।

আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়— আলেম-ওলামারা যেন কেবল ইলমি ও দাওয়াতি অঙ্গনেই সীমাবদ্ধ না থাকেন; বরং ব্যবসা-বাণিজ্য, শিল্প-প্রতিষ্ঠান, প্রকাশনা, উদ্যোক্তা কার্যক্রম ও অর্থনৈতিক নেতৃত্বেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেন।

বক্তারা বলেন, একটি শক্তিশালী দ্বীনি সমাজ গঠনের জন্য ইলমি যোগ্যতা ও নৈতিক নেতৃত্বের পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলেম-ওলামাদের মধ্যে সফল উদ্যোক্তা তৈরি হলে তাঁরা নিজেরা স্বাবলম্বী হবেন, কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং দ্বীনি প্রতিষ্ঠান, শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমের পৃষ্ঠপোষকতায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের চিন্তাশীল আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার উদ্যোগ ভবিষ্যতে আলেম-ওলামাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এমন একটি প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়— যাঁরা ইলমে সমৃদ্ধ, আমলে অনুকরণীয়, নেতৃত্বে দক্ষ এবং অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী। যাঁদের হাত ধরে দ্বীনি অঙ্গন শুধু চিন্তা ও আদর্শের জগতেই নয়, বরং অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক নেতৃত্বেও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে আলেম-ওলামাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও ব্যবসায়িক নেতৃত্ব প্রতিষ্ঠার ভাবনায় মতবিনিময়

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

আলেম-ওলামা ও ইসলামি অঙ্গনের ব্যক্তিবর্গকে কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, সফল উদ্যোক্তা ও সমাজের প্রভাবশালী নেতৃত্বে প্রতিষ্ঠিত করা যায়— এমন গুরুত্বপূর্ণ ভাবনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ আসর মিরপুর পল্লবীতে মাদরাসাতুশ শরফ আল ইসলামিয়া, সোনারগাঁও এর প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাহনুমা প্রকাশনীর প্রকাশক দেওয়ান মাহমুদ তুষার।

সাক্ষাৎটি কেবল আনুষ্ঠানিক সৌজন্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এতে আলোচনা হয় প্রকাশনা শিল্প, ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা, পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি এবং ব্যবসায়িক দক্ষতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে।

আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়— আলেম-ওলামারা যেন কেবল ইলমি ও দাওয়াতি অঙ্গনেই সীমাবদ্ধ না থাকেন; বরং ব্যবসা-বাণিজ্য, শিল্প-প্রতিষ্ঠান, প্রকাশনা, উদ্যোক্তা কার্যক্রম ও অর্থনৈতিক নেতৃত্বেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেন।

বক্তারা বলেন, একটি শক্তিশালী দ্বীনি সমাজ গঠনের জন্য ইলমি যোগ্যতা ও নৈতিক নেতৃত্বের পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলেম-ওলামাদের মধ্যে সফল উদ্যোক্তা তৈরি হলে তাঁরা নিজেরা স্বাবলম্বী হবেন, কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং দ্বীনি প্রতিষ্ঠান, শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমের পৃষ্ঠপোষকতায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের চিন্তাশীল আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার উদ্যোগ ভবিষ্যতে আলেম-ওলামাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এমন একটি প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়— যাঁরা ইলমে সমৃদ্ধ, আমলে অনুকরণীয়, নেতৃত্বে দক্ষ এবং অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী। যাঁদের হাত ধরে দ্বীনি অঙ্গন শুধু চিন্তা ও আদর্শের জগতেই নয়, বরং অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক নেতৃত্বেও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি