দুমকি (পটুয়াখালী)সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)তে ছাত্রীকে আটকে রেখে যৌন হয়রানি এবং তার সঙ্গে থাকা সহপাঠীকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে দুমকি থানা পুলিশের একটি টিম উপজেলার দক্ষিণ দুমকি এলাকায় অভিযান চালিয়ে মো: জাহিদ হাওলাদার ২০ নামের এক যুবককে গ্রেফতার করেন।
উল্লেখ্য : গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পবিপ্রবির শিক্ষার্থী সাদিয়া ইসলাম শিখা (২০) সহপাঠী মো. আব্দুল কাইয়ুমের (২৩) সঙ্গে দক্ষিণ দুমকির জামেয়া দাখিল মাদ্রাসা সড়কে যান। সেখানে রিফাত তালুকদারের নেতৃত্বে ৫-৬ জন যুবক তাদের আটকে দেন। এ সময় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে কাইয়ুমকে মারধর করা হয়। পরে তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। একই সময়ে সাদিয়াকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ যৌন হয়রানি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ঘটনার পরদিন সাদিয়া ইসলাম শিখা বাদী হয়ে থানায় মামলা করেন। এতে রিফাত তালুকদারসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
দুমকি থানা অফিসার ইনচার্জ মো সেলিম উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন