নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা ও ডিবি পুলিশের যৌথ বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ মাদকসহ মোট ১৪০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ৬৩ ক্যান বিয়ার, ২৯৫ পিস ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন — মাদক ব্যবসায়ী ১৩ জন, মাদকসেবী ৮৮ জন, ওয়ারেন্টভুক্ত ১৯ জন, নিয়মিত মামলার আসামি ১৪ জন, চোর ১ জন, অন্যান্য ধারায় ৪ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১ জন।
এ অভিযানে ফতুল্লা মডেল থানায় ৬৩ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ৫২ জন, ওয়ারেন্টভুক্ত ১০ জন, অন্যান্য ধারায় ১ জন ও নিষিদ্ধ সংগঠনের সদস্য ১ জন।
সিদ্ধিরগঞ্জ থানায়৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল, ২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ৭ জন, মাদকসেবী ৮ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন ও নিয়মিত মামলার আসামি ৮ জন।
সোনারগাঁ থানায় মাদকসেবী ১১ জন, চোর ১ জন ও ওয়ারেন্টভুক্ত ১ জন।
রূপগঞ্জ থানায় ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ৩ জন, মাদকসেবী ৭ জন ও নিয়মিত মামলার আসামি ৩ জন।
নারায়ণগঞ্জ সদর থানায়
মাদকসেবী ৬ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন ও নিয়মিত মামলার আসামি ২ জন।
বন্দর থানায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ১ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন ও অন্যান্য ধারায় ৩ জন।
আড়াইহাজার থানায় মাদকসেবী ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন ও নিয়মিত মামলার আসামি ১ জন।
পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে জেলাজুড়ে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন