লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

মো: ওমর সানি টঙ্গী :

 গাজীপুরের টঙ্গীতে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। 

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, সংবাদ সংগ্রহের কাজে শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার আসিফ মাহমুদের সঙ্গে অবস্থানকালে ৪০ থেকে ৫০ জনের একটি দল তাকে চোখ-মুখ বেঁধে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। সেখানে তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকার মাদক ও সন্ত্রাস নিয়ে সংবাদ প্রকাশ না করতে তাকে হুমকি দেওয়া হয়। 

এ সময় আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

প্রায় দুই ঘণ্টা নির্যাতনের পর জ্ঞান হারালে তাকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান।

শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার আসিফ মাহমুদ জানান, তার সঙ্গে অবস্থানকালে একদল অপরিচিত ব্যক্তি সাংবাদিক রিপনকে তুলে নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

মো: ওমর সানি টঙ্গী :

 গাজীপুরের টঙ্গীতে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। 

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, সংবাদ সংগ্রহের কাজে শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার আসিফ মাহমুদের সঙ্গে অবস্থানকালে ৪০ থেকে ৫০ জনের একটি দল তাকে চোখ-মুখ বেঁধে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। সেখানে তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকার মাদক ও সন্ত্রাস নিয়ে সংবাদ প্রকাশ না করতে তাকে হুমকি দেওয়া হয়। 

এ সময় আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

প্রায় দুই ঘণ্টা নির্যাতনের পর জ্ঞান হারালে তাকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান।

শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার আসিফ মাহমুদ জানান, তার সঙ্গে অবস্থানকালে একদল অপরিচিত ব্যক্তি সাংবাদিক রিপনকে তুলে নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি