লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

২১৬ বোতল মদসহ গ্রেপ্তার, বকশীগঞ্জে ছাত্রদল নেতা বহিষ্কার

সাদিয়া ইসলাম, বকশীগঞ্জ(জামালপুর)   :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন  ছাত্রদল সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে বহিষ্কার করা হয়েছে। অন্যান্য চার জনের  সাথে আমান উল্লাহ উদয় ২১৬ বোতল মদসহ গ্রেফতার হওয়ায় ছাত্রদল তাকে বহিষ্কার করে। বিষয়টি নিশ্চিত করেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায় জুবাইদুল ইসলাম শামীম ও সদস্য সচিব বয়েজিদ আল আমিন।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) বকশীগঞ্জ থানার বৈষ্ণবপাড়া থেকে ২১৭ বোতল ভারতীয় মদ ও চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭), সিফাত (২০), জয়দেবপুরের রুবেল মিয়া (২৭), জানকীপুর মির্ধাপাড়ার ফুরকান হোসেন (১৯) এবং লাউচাপড়া গ্রামের আমান উল্লাহ উদয় (২৭)গ্রেপ্তার হয় । এর মধ্যে আমান উল্লাহ উদয় বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক।

ডিবি-২-এর একটি টহল দল বকশীগঞ্জের বৈষ্ণবপাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে  ৫ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাইপথে ভারতীয় মদ আমদানি করে  দেশের বিভিন্ন জেলায়  বিক্রি করে আসছিলেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক  জুবায়দুল ইসলাম শামীম জানান, গণমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কার করা হয়েছেো। পরবর্তীতে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

২১৬ বোতল মদসহ গ্রেপ্তার, বকশীগঞ্জে ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সাদিয়া ইসলাম, বকশীগঞ্জ(জামালপুর)   :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন  ছাত্রদল সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে বহিষ্কার করা হয়েছে। অন্যান্য চার জনের  সাথে আমান উল্লাহ উদয় ২১৬ বোতল মদসহ গ্রেফতার হওয়ায় ছাত্রদল তাকে বহিষ্কার করে। বিষয়টি নিশ্চিত করেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায় জুবাইদুল ইসলাম শামীম ও সদস্য সচিব বয়েজিদ আল আমিন।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) বকশীগঞ্জ থানার বৈষ্ণবপাড়া থেকে ২১৭ বোতল ভারতীয় মদ ও চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭), সিফাত (২০), জয়দেবপুরের রুবেল মিয়া (২৭), জানকীপুর মির্ধাপাড়ার ফুরকান হোসেন (১৯) এবং লাউচাপড়া গ্রামের আমান উল্লাহ উদয় (২৭)গ্রেপ্তার হয় । এর মধ্যে আমান উল্লাহ উদয় বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক।

ডিবি-২-এর একটি টহল দল বকশীগঞ্জের বৈষ্ণবপাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে  ৫ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাইপথে ভারতীয় মদ আমদানি করে  দেশের বিভিন্ন জেলায়  বিক্রি করে আসছিলেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক  জুবায়দুল ইসলাম শামীম জানান, গণমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কার করা হয়েছেো। পরবর্তীতে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি