লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৮

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর :

চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৯ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১০০ পিস ইয়াবাসহ কামাল পাটোয়ারী (৪২) ও মজিব প্রধান (৩০) এবং ৯ পিস ইয়াবাসহ দুখু মিয়া (৩৮) ও ইব্রাহীম (৩০) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সর্বমোট ১০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হওয়া অন্য চারজনের মধ্যে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক একজন এবং অন্য একটি নিয়মিত মামলার একজন আসামি রয়েছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, গ্রেপ্তার হওয়া মাদক-সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় মাদকের বিস্তার রোধ, মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানা পুলিশের মাদকবিরোধী ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৮

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর :

চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৯ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১০০ পিস ইয়াবাসহ কামাল পাটোয়ারী (৪২) ও মজিব প্রধান (৩০) এবং ৯ পিস ইয়াবাসহ দুখু মিয়া (৩৮) ও ইব্রাহীম (৩০) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সর্বমোট ১০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হওয়া অন্য চারজনের মধ্যে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক একজন এবং অন্য একটি নিয়মিত মামলার একজন আসামি রয়েছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, গ্রেপ্তার হওয়া মাদক-সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় মাদকের বিস্তার রোধ, মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানা পুলিশের মাদকবিরোধী ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি