গোপাল মালাকার, সাভার প্রতিনিধি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান ও বস্ত্র বিতরণ করেছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে তিনি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সনাতনীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের ২৬ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ করেন।
এ সময় তিনি বলেন বিএনপি সরকার জনগণের পাশে আগেও ছিলেন এখনো আছে ভবিষ্যতেও থাকবে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছেন। বিএনপির নেতাকর্মীরা হিন্দু ভাই বোনদের পাশে থেকে তাদের সহযোগিতা করবে বলেও তিনি জানান।
এর আগে তিঁনি ইউনিয়নের ভাওয়ালিয়া পাড়া সড়কের পাইপড্রেনসহ সিসি ঢালাইয়ের উদ্বোধন করেন।
এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও যুবদল,ছাত্রদল নেতাকর্মীসহ বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন