শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের কাশিমপুরে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১৩টি ধারালো ছুরি উদ্ধার করা হয়।বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাশিমপুর থানার মাদার গেট এলাকার গেদুরাজের মার্কেটে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রহমত উল্লাহ (১৯) রংপুর সদর উপজেলার উত্তম বানিয়া পাড়া গ্রামের মোঃ শাহআলম এর পুত্র।সে বর্তমানে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দুলাল এর বাড়ীর ভাড়াটিয়া।
এবং মোঃ মেহেদী হাসান (১৯)দিনাজপুরের চিরিবন্দর এলাকার বড় হাশেমপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। সে বর্তমানে আশুলিয়ার কসাইপাড়া এলাকার ভাড়াটিয়া।
পুলিশ জানায়, মার্কেটের একটি ইন্টারনেট অফিসে দেশীয় অস্ত্রসহ কয়েকজন অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রহমত উল্লাহ ও মেহেদী হাসান নামে ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১৩টি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ জানায় ওই সময় আরও ৫/৬ জন ডাকাত পালিয়ে যায়।এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেফতারের অভিজান অব্যাহত আছে।
এই বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কাশিমপুর বুড়াবাজার মাদারগেট থেকে ১৩ টি ধারালো ছুরিসহ ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন