লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ কারাগারে

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর আত্রাইয়ে ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মন্ডলের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সিফাত মাহমুদ ফাহিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার নওগাঁর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক নজরুল ইসলাম তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ৩ জুন ২০২৬ তারিখে ভুক্তভোগী চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মন্ডল বাদী হয়ে নওগাঁর ৮ নম্বর আমলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আত্রাই) মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, আসামি মো. সিফাত মাহমুদ ফাহিম (৩৮) নিজেকে কখনো ডিবি, কখনো সিআইডি কর্মকর্তা কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা প্রদান এবং জোরপূর্বক চাঁদা দাবির অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ বেলা ১১টার দিকে সিফাত মাহমুদ ফাহিম তাঁর ৫-৬ জন অজ্ঞাতপরিচয় সহযোগীকে নিয়ে ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হন। এ সময় চেয়ারম্যানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ কারাগারে

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর আত্রাইয়ে ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মন্ডলের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সিফাত মাহমুদ ফাহিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার নওগাঁর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক নজরুল ইসলাম তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ৩ জুন ২০২৬ তারিখে ভুক্তভোগী চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মন্ডল বাদী হয়ে নওগাঁর ৮ নম্বর আমলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আত্রাই) মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, আসামি মো. সিফাত মাহমুদ ফাহিম (৩৮) নিজেকে কখনো ডিবি, কখনো সিআইডি কর্মকর্তা কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা প্রদান এবং জোরপূর্বক চাঁদা দাবির অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ বেলা ১১টার দিকে সিফাত মাহমুদ ফাহিম তাঁর ৫-৬ জন অজ্ঞাতপরিচয় সহযোগীকে নিয়ে ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হন। এ সময় চেয়ারম্যানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি