লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

চাঁদপুরে আমদানিকারকের স্টিকার জালিয়াতি, এ. এস. এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোংলায় নিখোঁজের ৬০ দিন পর নারী হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন দুই আসামি গ্রেপ্তার

বাগেরহাটে ঘের নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ, আতঙ্কে দুই পরিবার।

বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহবায়ক গ্রেপ্তার

বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহবায়ক গ্রেপ্তার

চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর :

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদী থেকে ৮ হাজার ৩২৫ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় অবৈধভাবে মাছ ধরার দায়ে পাঁচ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাঁদপুর সদর থানাধীন মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ি। 

অভিযানে গ্রেপ্তার পাঁচ জেলের কাছ থেকে ৩২৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া নদীতে মালিকবিহীন অবস্থায় পেতে রাখা আরও ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

নৌ পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বুধবার সকাল পৌনে ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার দায়ে পাঁচ জেলেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের পৃথক ধারায় পাঁচটি মামলা দায়েরের কার্যক্রম চলছে। 

অন্যদিকে, মেঘনা নদীতে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় পেতে রাখা ৮ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে উদ্ধার হওয়া ১০ কেজি ইলিশ মাছ অসহায় ও দুস্থ মানুষ এবং স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এ ছাড়া নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে চার অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করে নৌ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞা চলাকালে নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর :

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদী থেকে ৮ হাজার ৩২৫ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় অবৈধভাবে মাছ ধরার দায়ে পাঁচ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাঁদপুর সদর থানাধীন মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ি। 

অভিযানে গ্রেপ্তার পাঁচ জেলের কাছ থেকে ৩২৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া নদীতে মালিকবিহীন অবস্থায় পেতে রাখা আরও ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

নৌ পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বুধবার সকাল পৌনে ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার দায়ে পাঁচ জেলেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের পৃথক ধারায় পাঁচটি মামলা দায়েরের কার্যক্রম চলছে। 

অন্যদিকে, মেঘনা নদীতে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় পেতে রাখা ৮ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে উদ্ধার হওয়া ১০ কেজি ইলিশ মাছ অসহায় ও দুস্থ মানুষ এবং স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এ ছাড়া নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে চার অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করে নৌ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞা চলাকালে নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি