লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

চাঁদপুরে আমদানিকারকের স্টিকার জালিয়াতি, এ. এস. এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোংলায় নিখোঁজের ৬০ দিন পর নারী হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন দুই আসামি গ্রেপ্তার

বাগেরহাটে ঘের নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ, আতঙ্কে দুই পরিবার।

বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহবায়ক গ্রেপ্তার

বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহবায়ক গ্রেপ্তার

চাঁদপুরে আমদানিকারকের স্টিকার জালিয়াতি, এ. এস. এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে আমদানিকারকের স্টিকার জালিয়াতি, এ. এস. এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর :

বিদেশি কসমেটিকস ও শিশুদের পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা এবং নিজেরাই বিভিন্ন আমদানিকারকের স্টিকার লাগিয়ে পণ্য বাজারজাত করার অপরাধে চাঁদপুরে এ. এস. এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) চাঁদপুর শহরের নাজিরপাড়া ও বিপণীবাগ এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।

অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

অভিযানকালে বিভিন্ন আমদানিকারকের নামে ব্যবহৃত স্টিকার ধ্বংস করা হয়। পাশাপাশি এলাকার অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চাঁদপুরে আমদানিকারকের স্টিকার জালিয়াতি, এ. এস. এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর :

বিদেশি কসমেটিকস ও শিশুদের পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা এবং নিজেরাই বিভিন্ন আমদানিকারকের স্টিকার লাগিয়ে পণ্য বাজারজাত করার অপরাধে চাঁদপুরে এ. এস. এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) চাঁদপুর শহরের নাজিরপাড়া ও বিপণীবাগ এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।

অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

অভিযানকালে বিভিন্ন আমদানিকারকের নামে ব্যবহৃত স্টিকার ধ্বংস করা হয়। পাশাপাশি এলাকার অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি