লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

চাঁদপুরে আমদানিকারকের স্টিকার জালিয়াতি, এ. এস. এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোংলায় নিখোঁজের ৬০ দিন পর নারী হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন দুই আসামি গ্রেপ্তার

বাগেরহাটে ঘের নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ, আতঙ্কে দুই পরিবার।

বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহবায়ক গ্রেপ্তার

বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহবায়ক গ্রেপ্তার

চাঁদপুরে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চাঁদপুরে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শিমুল অধিকারী সুমন,  চাঁদপুর :

চাঁদপুরের মতলব পৌরসভার একটি বিল থেকে কম্বল মোড়ানো বস্তাসদৃশ বস্তু উদ্ধার করতে গিয়ে অজ্ঞাতপরিচয় মধ্যবয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দি গ্রামের পূর্ব চরমুকুন্দি জোর ব্রিজসংলগ্ন বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের শেষ প্রান্তে মরহুম মোশাররফ হোসেন টেনুর বাড়ির পশ্চিম পাশের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কৃষকেরা কম্বল মোড়ানো বস্তাসদৃশ একটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে ওই নারীকে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চাঁদপুরে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

শিমুল অধিকারী সুমন,  চাঁদপুর :

চাঁদপুরের মতলব পৌরসভার একটি বিল থেকে কম্বল মোড়ানো বস্তাসদৃশ বস্তু উদ্ধার করতে গিয়ে অজ্ঞাতপরিচয় মধ্যবয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দি গ্রামের পূর্ব চরমুকুন্দি জোর ব্রিজসংলগ্ন বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের শেষ প্রান্তে মরহুম মোশাররফ হোসেন টেনুর বাড়ির পশ্চিম পাশের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কৃষকেরা কম্বল মোড়ানো বস্তাসদৃশ একটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে ওই নারীকে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্ত চলছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি