লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ১১ অক্টোবর ২০২৬

সাভারে শৈল্পিকের বর্ণাঢ্য আয়োজনে শুভ মহালয়া উদযাপন; সূচনা হলো দেবীপক্ষের

‎
‎​শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে সাভারে মহাসমারোহে উদযাপিত হলো শুভ মহালয়া। এর মধ্য দিয়ে শেষ হলো পিতৃপক্ষ, আর সূচনা হলো দেবীপক্ষের। এ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন 'শৈল্পিক'-এর উদ্যোগে আয়োজন করা হয় চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য ও অভিনসহ নানান প্রতিযোগিতা এবং ধর্মীয় অনুষ্ঠান। প্রথমবারের মতো শৈল্পিকের এমন আনন্দঘন আয়োজনে মেতে ওঠেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও উৎসবপ্রেমী মানুষ।
‎
‎
‎এতে চিত্রাঙ্কন, গান, নৃত্য ও অভিনয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় । প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
‎
‎সাভারে শৈল্পিকের ব্যানারে এই প্রথমবার আয়োজিত শুভ মহালয়ার অনুষ্ঠান স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও উৎসবপ্রেমীদের মাঝে এক বিশেষ শারদীয় আমেজ ও আনন্দ-উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সাভারে শৈল্পিকের বর্ণাঢ্য আয়োজনে শুভ মহালয়া উদযাপন; সূচনা হলো দেবীপক্ষের

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

‎
‎​শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে সাভারে মহাসমারোহে উদযাপিত হলো শুভ মহালয়া। এর মধ্য দিয়ে শেষ হলো পিতৃপক্ষ, আর সূচনা হলো দেবীপক্ষের। এ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন 'শৈল্পিক'-এর উদ্যোগে আয়োজন করা হয় চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য ও অভিনসহ নানান প্রতিযোগিতা এবং ধর্মীয় অনুষ্ঠান। প্রথমবারের মতো শৈল্পিকের এমন আনন্দঘন আয়োজনে মেতে ওঠেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও উৎসবপ্রেমী মানুষ।
‎
‎
‎এতে চিত্রাঙ্কন, গান, নৃত্য ও অভিনয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় । প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
‎
‎সাভারে শৈল্পিকের ব্যানারে এই প্রথমবার আয়োজিত শুভ মহালয়ার অনুষ্ঠান স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও উৎসবপ্রেমীদের মাঝে এক বিশেষ শারদীয় আমেজ ও আনন্দ-উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি