লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ১১ অক্টোবর ২০২৬

নওগাঁয় ট্যাপেন্টাডলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৩ লাখ টাকা জব্দ

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে ৫০৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) রাজশাহী-৫-এর সিপিএসসি দল। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার রাউতাড়া গ্রামে তারেকুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর মান্দা উপজেলার বেজোড়া গ্রামের তারেকুল ইসলাম (২৮), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের পিন্টু রহমান (৫২) এবং একই উপজেলার কবিরাজতলা গ্রামের জিয়াউল হক (৪৮)।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাঁদের কাছ থেকে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ১১ অক্টোবর ২০২৬

নওগাঁয় ট্যাপেন্টাডলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৩ লাখ টাকা জব্দ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে ৫০৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) রাজশাহী-৫-এর সিপিএসসি দল। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার রাউতাড়া গ্রামে তারেকুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর মান্দা উপজেলার বেজোড়া গ্রামের তারেকুল ইসলাম (২৮), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের পিন্টু রহমান (৫২) এবং একই উপজেলার কবিরাজতলা গ্রামের জিয়াউল হক (৪৮)।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাঁদের কাছ থেকে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি