গোপাল মালাকার, সাভার প্রতিনিধি
"সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ংকর" বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৩ আসনের এমপি বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার(০৯ অক্টোবর) বিকালে সাভারের শ্রী শ্রী পঞ্চবটি আশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌরসভার আওতাধীন বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় যোগদান করে তিনি এ মন্তব্য করেন।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৯ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
শহীদ মজনু ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মোঃ লায়ন খোরশেদ আলম ।
সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন বাঙ্গালীদের হাজার বছরের পুরনো এই সাম্প্রদায়িক সম্প্রীতির সংস্কৃতি। এই সংস্কৃতিতে আঘাত হানার চেষ্টা করলে তা কোন ভাবেই বরদাস্ত করা হবে না।
তিনি সবাইকে সতর্কথাকার আহ্বান জানিয়ে বলেন সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ংকর। বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতি করে কিন্তু ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন এবছর সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারবে।
ঢাকা-১৯ আসনের সাংসদ ডা: দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন সাভারসহ সারাদেশে শারদীয় দুর্গাপূজায় কাউকে কোন ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে তবে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।
তিনি আরো বলেন ইদ, রোজা যেমন আমরা আমাদের সাধ্য ও ইচ্ছেমতো উদযাপন করতে পারি তেমনি হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব তাদের ইচ্ছে মতো নির্বিঘ্নে পালন করতে পারবে।
এ সময় সাভার পৌরসভার ৪৬ পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদানও তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন সহ বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধি এবং বিএনপি, এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন