লগইন
প্রাইম টিভি

আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক

আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

নির্মাতা ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’, ‘রেডরাম’-এর মতো দর্শকনন্দিত নাটক ও ওয়েব ফিল্মে দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও  মেহজাবীন চৌধুরীকে।

এবার একই নির্মাতার ‘পুলসিরাত’ সিনেমায় দেখা যাবে দুই তারকাকে।

চলতি বছরের জানুয়ারিতেই সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছিল। সেই সময় এ খবরটি সামনে আসে। তবে সেই সময় নিশো-মেহজাবীন চূড়ান্ত হননি।

সোমবার (৫ অক্টোবর) রাতে এ তারকা জুটির সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রযোজক শাহরিয়ার শাকিল। সেই সুবাদে ‘পুলসিরাত’ আবার আলোচনায় আসে। এবার শাহরিয়ার শাকিলের পোস্ট যেন নিশো-মেহজাবীন জুটির বড়পর্দায় অভিষেকের সিলমোহর হয়ে এলো দর্শকদের সামনে।

প্রযোজনা সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে ‘পুলসিরাত’ সিনেমার প্রস্তুতির শেষের দিকে। আগামী জানুয়ারির শুরুতেই সিনেমাটির শুটিং শুরু হবে। এক মাসের মধ্যেই টানা শুটিংয়ে দৃশ্যায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। কারণ রোজার ঈদ ভেবেই কাজ গুছিয়ে নিচ্ছেন তারা।

‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। গত কয়েক বছরে দেশের অন্যতম আলোচিত ও সফল সিনেমাগুলো এসেছে এই প্রতিষ্ঠান থেকেই। তাই ‘পুলসিরাত’ নিয়েও বাড়তি আগ্রহ রয়েছে সিনেমাপ্রেমী দর্শকদের।

বিষয় : আফরান নিশো মেহজাবীন চৌধুরী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

নির্মাতা ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’, ‘রেডরাম’-এর মতো দর্শকনন্দিত নাটক ও ওয়েব ফিল্মে দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও  মেহজাবীন চৌধুরীকে।

এবার একই নির্মাতার ‘পুলসিরাত’ সিনেমায় দেখা যাবে দুই তারকাকে।

চলতি বছরের জানুয়ারিতেই সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছিল। সেই সময় এ খবরটি সামনে আসে। তবে সেই সময় নিশো-মেহজাবীন চূড়ান্ত হননি।

সোমবার (৫ অক্টোবর) রাতে এ তারকা জুটির সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রযোজক শাহরিয়ার শাকিল। সেই সুবাদে ‘পুলসিরাত’ আবার আলোচনায় আসে। এবার শাহরিয়ার শাকিলের পোস্ট যেন নিশো-মেহজাবীন জুটির বড়পর্দায় অভিষেকের সিলমোহর হয়ে এলো দর্শকদের সামনে।

প্রযোজনা সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে ‘পুলসিরাত’ সিনেমার প্রস্তুতির শেষের দিকে। আগামী জানুয়ারির শুরুতেই সিনেমাটির শুটিং শুরু হবে। এক মাসের মধ্যেই টানা শুটিংয়ে দৃশ্যায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। কারণ রোজার ঈদ ভেবেই কাজ গুছিয়ে নিচ্ছেন তারা।

‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। গত কয়েক বছরে দেশের অন্যতম আলোচিত ও সফল সিনেমাগুলো এসেছে এই প্রতিষ্ঠান থেকেই। তাই ‘পুলসিরাত’ নিয়েও বাড়তি আগ্রহ রয়েছে সিনেমাপ্রেমী দর্শকদের।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি