কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক উউনিয়নের মাঝুখান এলাকায় তহিদুল ইসলাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার মাঝুখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তহিদুল ইসলাম উপজেলার মাঝুখান এলাকার আবুল হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাঝুখান নিজ বাড়িতে মঙ্গলবার তহিদুলকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। তবে কী কারণে তহিদুল ইসলাম আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণ জানতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন