লগইন
প্রাইম টিভি

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের বাধায় পণ্ড।

বিপ্লব মল্লিক মোংলা, বাগেরহাটঃ

শনিবার রাত ৯টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা খালের সাগর মোহনায় নোঙর করে রাখা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর কাছে একটি ইঞ্জিনচালিত ফিশিং ট্রলারে তাদেরকে এগিয়ে আসতে দেখা যায়।

সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তারা জানান, ট্রলারটিতে থাকা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি বনরক্ষীদের জানায় জেলেরা।

খবর পাওয়ার পর কটকা অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা দ্রুত একটি বোট নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হন এবং সন্দেহভাজন ট্রলারটির পিছু নেন। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয়।

কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর হাসান ইমরান জানান, বনরক্ষীদের গুলির মুখে ট্রলারের গতিপথ পরিবর্তন করে দ্রুত সাগরের দিকে চলে যায়। ফলে পর্যটকবাহী জাহাজটির কাছাকাছি আসতে পারেনি ডাকাতরা।

এদিকে ওই সময় কটকা এলাকায় ‘দি ওয়েভ-২ ছাড়াও ‘আরালসী’ নামের আরও একটি পর্যটকবাহী জাহাজ অবস্থান করছিল। দুটি জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক ছিলেন বলে জানিয়েছেন ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম।

ঘটনার পর পর্যটকদের মধ্যে নিরাপত্তা নিয়ে কিছুটা আতঙ্ক তৈরি হলেও বনরক্ষীদের দ্রুত পদক্ষেপে কোনো দুর্ঘটনা ঘটেনি।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কটকার মতো পর্যটন এলাকায় পর্যটকবাহী জাহাজের কাছাকাছি সন্দেহজনকভাবে দুর্বৃত্তদের আসার ঘটনাটি উদ্বেগজনক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের বাধায় পণ্ড।

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

বিপ্লব মল্লিক মোংলা, বাগেরহাটঃ

শনিবার রাত ৯টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা খালের সাগর মোহনায় নোঙর করে রাখা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর কাছে একটি ইঞ্জিনচালিত ফিশিং ট্রলারে তাদেরকে এগিয়ে আসতে দেখা যায়।

সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তারা জানান, ট্রলারটিতে থাকা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি বনরক্ষীদের জানায় জেলেরা।

খবর পাওয়ার পর কটকা অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা দ্রুত একটি বোট নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হন এবং সন্দেহভাজন ট্রলারটির পিছু নেন। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয়।

কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর হাসান ইমরান জানান, বনরক্ষীদের গুলির মুখে ট্রলারের গতিপথ পরিবর্তন করে দ্রুত সাগরের দিকে চলে যায়। ফলে পর্যটকবাহী জাহাজটির কাছাকাছি আসতে পারেনি ডাকাতরা।

এদিকে ওই সময় কটকা এলাকায় ‘দি ওয়েভ-২ ছাড়াও ‘আরালসী’ নামের আরও একটি পর্যটকবাহী জাহাজ অবস্থান করছিল। দুটি জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক ছিলেন বলে জানিয়েছেন ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম।

ঘটনার পর পর্যটকদের মধ্যে নিরাপত্তা নিয়ে কিছুটা আতঙ্ক তৈরি হলেও বনরক্ষীদের দ্রুত পদক্ষেপে কোনো দুর্ঘটনা ঘটেনি।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কটকার মতো পর্যটন এলাকায় পর্যটকবাহী জাহাজের কাছাকাছি সন্দেহজনকভাবে দুর্বৃত্তদের আসার ঘটনাটি উদ্বেগজনক।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি