লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সুন্দরবনে ভিটিআরটি ও ‘বাঘবন্ধু’দের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত।

বিপ্লব মল্লিক মোংলা,বাগেরহাটঃ

সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ, মানব-বন্যপ্রাণী সংঘাত মোকাবিলা এবং স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও ‘বাঘবন্ধু’দের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) ওয়াইল্ডটিমের আয়োজনে এবং ইকটেক্স ও ইকোনিটসের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সুন্দরবনসংলগ্ন বিভিন্ন এলাকার ভিটিআরটি সদস্য ও বাঘবন্ধুসহ ৯০ জনেরও বেশি প্রশিক্ষণার্থী অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায় বন্যপ্রাণী সংরক্ষণ, বন্যপ্রাণী উদ্ধারের সময় দলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্ধার সরঞ্জামের সঠিক ব্যবহার এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া সুন্দরবনসংলগ্ন এলাকায় বন্যপ্রাণী ও মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন বিভাগের চাঁদপাই স্টেশনের ফরেস্ট রেঞ্জার মো. হামিদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপাই রেঞ্জের প্রশাসনিক কর্মকর্তা সেক্সপিয়ার বালা ও ওয়াইল্ডটিমের কো-অর্ডিনেটর মো. আবু জাফর। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ফারুক হাওলাদার।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ভিটিআরটি ও বাঘবন্ধু সদস্যদের মাঝে জরুরি লজিস্টিক সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে— টি-শার্ট, নোটপ্যাড, সাপ উদ্ধারের সরঞ্জাম, গ্লাভস, হেড টর্চ, ত্রিপল, ফার্স্ট এইড কিট ও ব্যাগ।

আয়োজকরা জানান, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণের মাধ্যমে স্বেচ্ছাসেবকরা মাঠপর্যায়ে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন এবং নিজেদের নিরাপত্তা বজায় রেখে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সক্ষম হবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সুন্দরবনে ভিটিআরটি ও ‘বাঘবন্ধু’দের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

বিপ্লব মল্লিক মোংলা,বাগেরহাটঃ

সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ, মানব-বন্যপ্রাণী সংঘাত মোকাবিলা এবং স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও ‘বাঘবন্ধু’দের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) ওয়াইল্ডটিমের আয়োজনে এবং ইকটেক্স ও ইকোনিটসের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সুন্দরবনসংলগ্ন বিভিন্ন এলাকার ভিটিআরটি সদস্য ও বাঘবন্ধুসহ ৯০ জনেরও বেশি প্রশিক্ষণার্থী অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায় বন্যপ্রাণী সংরক্ষণ, বন্যপ্রাণী উদ্ধারের সময় দলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্ধার সরঞ্জামের সঠিক ব্যবহার এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া সুন্দরবনসংলগ্ন এলাকায় বন্যপ্রাণী ও মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন বিভাগের চাঁদপাই স্টেশনের ফরেস্ট রেঞ্জার মো. হামিদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপাই রেঞ্জের প্রশাসনিক কর্মকর্তা সেক্সপিয়ার বালা ও ওয়াইল্ডটিমের কো-অর্ডিনেটর মো. আবু জাফর। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ফারুক হাওলাদার।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ভিটিআরটি ও বাঘবন্ধু সদস্যদের মাঝে জরুরি লজিস্টিক সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে— টি-শার্ট, নোটপ্যাড, সাপ উদ্ধারের সরঞ্জাম, গ্লাভস, হেড টর্চ, ত্রিপল, ফার্স্ট এইড কিট ও ব্যাগ।

আয়োজকরা জানান, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণের মাধ্যমে স্বেচ্ছাসেবকরা মাঠপর্যায়ে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন এবং নিজেদের নিরাপত্তা বজায় রেখে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সক্ষম হবেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি