বিপ্লব মল্লিক ,মোংলা(বাগেরহাট)
দেশে সহিংসতা,সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বাগেরহাটের মোংলা সরকারি কলেজ ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে কলেজ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলে মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন শামীম, সহসাধারণ সম্পাদক সানি মল্লিক, দপ্তর সম্পাদক সাগর হাওলাদারসহ ছাত্রদলের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শামীম হোসেন শামীম বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহিংসতা, সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক কর্মসূচি পালন এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সহসাধারণ সম্পাদক সানি মল্লিক বলেন, শিক্ষার্থীরা শান্তি ও গণতন্ত্রের পক্ষে। কোনো ধরনের সহিংসতা বা নৈরাজ্যের মাধ্যমে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করা হলে তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দপ্তর সম্পাদক সাগর হাওলাদার বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিক্ষোভ মিছিল থেকে বক্তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে তাঁদের রাজনৈতিক অবস্থানের কথা জানান। একই সঙ্গে দেশের শান্তি ও জননিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার কথা বলেন।
বক্তারা বলেন, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শান্তিপূর্ণভাবে পরিচালনা করা প্রয়োজন। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি যেকোনো ধরনের উসকানি ও সহিংসতা এড়িয়ে চলতে হবে।
কর্মসূচি শেষে শান্তি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন