লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়, দুইজন গ্রেপ্তার

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় জনতার সহযোগিতায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বদলগাছী উপজেলার সারোয়ার হোসেন অপু (৩২) ও শামীম হোসেন (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর থানার কীর্তিপুর ইউনিয়নের কাদিমপুর গ্রামে ওই দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। এ সময় তাদের কাছে থাকা একটি সোনালি রঙের মেডেল (পদক) ও হ্যান্ডকাফসদৃশ সামগ্রী দেখিয়ে গ্রেপ্তারের ভয়ভীতি প্রদর্শন করে স্থানীয়দের কাছে টাকা দাবি করার অভিযোগ ওঠে।

বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় কাদিমপুর গ্রামের জলিল সরদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, গত এক মাস ধরে বিভিন্ন সময়ে ওই দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা বা ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়, দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় জনতার সহযোগিতায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বদলগাছী উপজেলার সারোয়ার হোসেন অপু (৩২) ও শামীম হোসেন (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর থানার কীর্তিপুর ইউনিয়নের কাদিমপুর গ্রামে ওই দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। এ সময় তাদের কাছে থাকা একটি সোনালি রঙের মেডেল (পদক) ও হ্যান্ডকাফসদৃশ সামগ্রী দেখিয়ে গ্রেপ্তারের ভয়ভীতি প্রদর্শন করে স্থানীয়দের কাছে টাকা দাবি করার অভিযোগ ওঠে।

বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় কাদিমপুর গ্রামের জলিল সরদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, গত এক মাস ধরে বিভিন্ন সময়ে ওই দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা বা ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি