অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত হবে নতুন এই ইউনিট। পুলিশ সদর দপ্তরে এ পদ না থাকলে তা নতুন করে সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে থাকবে ইউনিটটির শাখা। থানা ও জেলা পর্যায়েও থাকবে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম। আর জটিল সাইবার অপরাধের তদন্ত ও বিশ্লেষণে কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে গড়ে তোলা হবে বড় আকারের ফরেনসিক ল্যাব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেসকে কেন্দ্র করে অপরাধের প্রবণতা বাড়ছে। তাই আধুনিক অপরাধ মোকাবিলায় সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে সাজানো হচ্ছে।
এদিকে, পুলিশের কেউ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রেখে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন