সাজু মিয়া বিশেষ প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বেড়াবালা আকন্দপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে দেশ, জাতি, জিয়া পরিবার ও পৌরবাসীর কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা পৌর মেয়র প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি পৌরবাসীর নাগরিক দুর্ভোগ নিরসন, রাস্তা-ঘাট ও ড্রেন সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের গুরুত্ব তুলে ধরেন। নির্বাচিত হলে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং পৌরবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন