লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জ এর রসুলপুরে ফ্রি রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি

আরমান ঢালী : কেরানীগঞ্জ প্রতিনিধি : 

কেরানীগঞ্জের জিনজিরা রসুলপুর এলাকায় হেরার আলো ইসলামী পাঠাগারের উদ্যোগে এবং ওয়েস্ট রসুলপুর হাউজিং সোসাইটির আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয় এ কর্মসূচি। এতে স্থানীয় এলাকার দুই শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সেবা গ্রহণ করেন।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেরার আলো ইসলামী পাঠাগারের পরিচালক মো. আব্দুল খালেক, মো. মাওলানা শাহাদাত আল-আমিন, ওয়েস্ট রসুলপুর হাউজিং সোসাইটির সভাপতি শহিদুল ইসলাম, মো: জামিল, মাহবুব উল্লাহ শাকিল, মো. মামুন, সাদী, সমাজসেবক জনি, আসাদ, মো. রাব্বি, মোরসালিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

এ সময় আয়োজক কমিটির সদস্যরা কর্মসূচির উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জ এর রসুলপুরে ফ্রি রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আরমান ঢালী : কেরানীগঞ্জ প্রতিনিধি : 

কেরানীগঞ্জের জিনজিরা রসুলপুর এলাকায় হেরার আলো ইসলামী পাঠাগারের উদ্যোগে এবং ওয়েস্ট রসুলপুর হাউজিং সোসাইটির আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয় এ কর্মসূচি। এতে স্থানীয় এলাকার দুই শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সেবা গ্রহণ করেন।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেরার আলো ইসলামী পাঠাগারের পরিচালক মো. আব্দুল খালেক, মো. মাওলানা শাহাদাত আল-আমিন, ওয়েস্ট রসুলপুর হাউজিং সোসাইটির সভাপতি শহিদুল ইসলাম, মো: জামিল, মাহবুব উল্লাহ শাকিল, মো. মামুন, সাদী, সমাজসেবক জনি, আসাদ, মো. রাব্বি, মোরসালিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

এ সময় আয়োজক কমিটির সদস্যরা কর্মসূচির উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। 

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি