লগইন
প্রাইম টিভি

‎কোনাবাড়ীতে আওয়ামীলীগের নৈরাজ্য ঠেকাতে মৎস্যজীবী দলের উদ্যোগে মিছিল

‎

‎শফিকুল ইসলাম শামীম, নিজস্ব প্রতিবেদক:

‎

‎গাজীপুর মহানগরের কোনাবাড়ী মেট্রো থানা মৎস্যজীবী দলের উদ্যোগে আওয়ামীলীগের  নৈরাজ্য  ঠেকাতে এক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

‎হয়।মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী  বিসিকের ১ নং গেট থেকে শুরু করে  নতুন বাজার হয়ে পুনরায় ১ নং গেটে এসে  শেষ হয়।

‎

‎অনুষ্ঠিত কর্মসূচিতে কোনাবাড়ী মেট্রো থানা মৎস্যজীবী দলের সভাপতি  হারুনুর রশীদ হারুন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব  ফিরুজ খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন 

‎গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব নজরুল ইসলাম।এছাড়াও কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি রফিকুজ্জামান রফিক,সহ-সভাপতি জসিম উদ্দিনসহ মৎস্যজীবী দল এবং  বিএনপি ও অঙ্গ সংগঠনের  সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  এসময় নেতৃবৃন্দ বলেন সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিবেশ ও নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। এই অস্থিতিশীল পরিবেশ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আজকের এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারা বলেন, টানা সাত দিন কোনাবাড়ী মেট্রো থানা মৎস্যজীবী দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা রাজপথে থেকে পাহারা দিবে; যেনো তারা নৈরাজ্য সৃষ্টি  করতে না পারে।আওয়ামীলীগের কেউ কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পরিকল্পনা করলে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মিছিল ও সমাবেশের নেতাকর্মীরা। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

‎কোনাবাড়ীতে আওয়ামীলীগের নৈরাজ্য ঠেকাতে মৎস্যজীবী দলের উদ্যোগে মিছিল

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎

‎শফিকুল ইসলাম শামীম, নিজস্ব প্রতিবেদক:

‎

‎গাজীপুর মহানগরের কোনাবাড়ী মেট্রো থানা মৎস্যজীবী দলের উদ্যোগে আওয়ামীলীগের  নৈরাজ্য  ঠেকাতে এক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

‎হয়।মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী  বিসিকের ১ নং গেট থেকে শুরু করে  নতুন বাজার হয়ে পুনরায় ১ নং গেটে এসে  শেষ হয়।

‎

‎অনুষ্ঠিত কর্মসূচিতে কোনাবাড়ী মেট্রো থানা মৎস্যজীবী দলের সভাপতি  হারুনুর রশীদ হারুন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব  ফিরুজ খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন 

‎গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব নজরুল ইসলাম।এছাড়াও কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি রফিকুজ্জামান রফিক,সহ-সভাপতি জসিম উদ্দিনসহ মৎস্যজীবী দল এবং  বিএনপি ও অঙ্গ সংগঠনের  সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  এসময় নেতৃবৃন্দ বলেন সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিবেশ ও নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। এই অস্থিতিশীল পরিবেশ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আজকের এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারা বলেন, টানা সাত দিন কোনাবাড়ী মেট্রো থানা মৎস্যজীবী দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা রাজপথে থেকে পাহারা দিবে; যেনো তারা নৈরাজ্য সৃষ্টি  করতে না পারে।আওয়ামীলীগের কেউ কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পরিকল্পনা করলে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মিছিল ও সমাবেশের নেতাকর্মীরা। 

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি