লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

‎আওয়ামীলীগের নৈরাজ্য ঠেকাতে  ৭ দিন সড়কে পাহারা দিবে কোনাবাড়ী থানা বিএনপি

সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ; দুই জনকে মারধর করে পুলিশে দিলো ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু নিধনে খুলশী থানা যুবদলের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক প্রচারনা

মোংলায় ইউনিয়ন বিএনপি'র মতবিনিময় সভা।

মোংলায় ইউনিয়ন বিএনপি'র মতবিনিময় সভা।

আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ৯ ওয়ার্ডের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও পথসভা

"যে ফ্যাসিস্ট একবার পালিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না"- আমান উল্লাহ আমান।

মোংলায় ইউনিয়ন বিএনপি'র মতবিনিময় সভা।

মোংলায় ইউনিয়ন বিএনপি'র মতবিনিময় সভা।

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পেলেন নাগেশ্বরীর মাইদুল ইসলাম রাজ

গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

‎আওয়ামীলীগের নৈরাজ্য ঠেকাতে ৭ দিন সড়কে পাহারা দিবে কোনাবাড়ী থানা বিএনপি

‎আওয়ামীলীগের নৈরাজ্য ঠেকাতে  ৭ দিন সড়কে পাহারা দিবে কোনাবাড়ী থানা বিএনপি

‎শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:

‎আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে ৭ দিন মহাসড়কে পাহারা দেওয়ার ঘোষনা দিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে কোনাবাড়ী  থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‎মঙ্গলবার বিকেলে কোনাবাড়ী বিসিক এলাকার ১ নম্বর গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কোনাবাড়ী থানা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

‎মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

‎মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‎তারা ঘোষণা দেন, আগামী সাত দিন কোনাবাড়ী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে নেতাকর্মীদের নিয়ে পাহারা দেওয়া হবে। একই সঙ্গে নিয়মিতভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

‎বক্তারা আরও বলেন, জনসাধারণের চলাচলে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং কেউ নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সজাগ থাকারও আহ্বান জানানো হয়।

‎আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে আগামী সাত দিন সড়ক-মহাসড়কে পাহারা ও বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে বলে জানান তারা।

‎মিছিল ও সমাবেশে কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক তানবীরুল ইসলাম রাজীব, মিয়া মোহাম্মদ ফরহাদ, থানা বিএনপির প্রচার সম্পাদক পিয়াস চাকলাদার, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য নাজমুল আলম, থানা যুবদলের সদস্য সচিব এস এ আজিজুল ইসলাম,১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম সরকারসহ থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

‎আওয়ামীলীগের নৈরাজ্য ঠেকাতে ৭ দিন সড়কে পাহারা দিবে কোনাবাড়ী থানা বিএনপি

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:

‎আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে ৭ দিন মহাসড়কে পাহারা দেওয়ার ঘোষনা দিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে কোনাবাড়ী  থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‎মঙ্গলবার বিকেলে কোনাবাড়ী বিসিক এলাকার ১ নম্বর গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কোনাবাড়ী থানা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

‎মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

‎মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‎তারা ঘোষণা দেন, আগামী সাত দিন কোনাবাড়ী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে নেতাকর্মীদের নিয়ে পাহারা দেওয়া হবে। একই সঙ্গে নিয়মিতভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

‎বক্তারা আরও বলেন, জনসাধারণের চলাচলে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং কেউ নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সজাগ থাকারও আহ্বান জানানো হয়।

‎আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে আগামী সাত দিন সড়ক-মহাসড়কে পাহারা ও বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে বলে জানান তারা।

‎মিছিল ও সমাবেশে কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক তানবীরুল ইসলাম রাজীব, মিয়া মোহাম্মদ ফরহাদ, থানা বিএনপির প্রচার সম্পাদক পিয়াস চাকলাদার, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য নাজমুল আলম, থানা যুবদলের সদস্য সচিব এস এ আজিজুল ইসলাম,১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম সরকারসহ থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি