লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, কারিগরি শিক্ষাকে বেকারত্ব দূর করার প্রধান উপায় বললেন ইউএনও

 গাজীপুর -১ আসনের সংসদ সদস্যর সাথে ২২২ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা  অনুষ্ঠিত

সাতকানিয়ায় স্কুল-কলেজে ফলজ গাছের চারা বিতরণ

মান্দায় স্কুলের সীমানা থেকে অবৈধভাবে গাছ কেটে বিক্রির অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে

নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’

উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান

কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা

শিক্ষক বদলি: নীতিমালা একদিকে, বাস্তবতা অন্যদিকে

চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু করতে ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দল বিকেএসপিতে

‎

‎শফিকুল ইসলাম শামীম, নিজস্ব প্রতিবেদক:

‎চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু করতে ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দল বিকেএসপিতে আগমন করেছেন।

‎

‎সোমবার(১৪ সেপ্টেম্বর ২০২৬) চীনা ভাষা শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের (Yunnan Minzu University) তিন সদস্যের একটি শিক্ষক প্রতিনিধি দল এক বছরের জন্য আজ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে আগমন করেন। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ প্রতিনিধি দলকে স্বাগত জানান।

‎এ উপলক্ষে বিকেএসপিতে আয়োজিত এক মতবিনিময় সভায় মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সদস্যরা পারস্পরিক সহযোগিতা, চীনা ভাষা শিক্ষা এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

‎

‎উল্লেখ্য, ২০২৩ সালে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এ সমঝোতার আওতায় বিকেএসপির প্রশিক্ষণার্থীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বিকেএসপির ১০ জন প্রশিক্ষণার্থী ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

‎

‎চীনা ভাষা শিক্ষার কার্যক্রমকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে ইতোমধ্যে বিকেএসপির কলেজ শাখার একটি শ্রেণিকক্ষকে আধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব হিসেবে প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে বিকেএসপির প্রশিক্ষণার্থীদের চীনা ভাষা শেখার পাশাপাশি ভবিষ্যতে চীনে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।

‎

‎বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের এ সহযোগিতা দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু করতে ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দল বিকেএসপিতে

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎

‎শফিকুল ইসলাম শামীম, নিজস্ব প্রতিবেদক:

‎চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু করতে ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দল বিকেএসপিতে আগমন করেছেন।

‎

‎সোমবার(১৪ সেপ্টেম্বর ২০২৬) চীনা ভাষা শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের (Yunnan Minzu University) তিন সদস্যের একটি শিক্ষক প্রতিনিধি দল এক বছরের জন্য আজ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে আগমন করেন। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ প্রতিনিধি দলকে স্বাগত জানান।

‎এ উপলক্ষে বিকেএসপিতে আয়োজিত এক মতবিনিময় সভায় মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সদস্যরা পারস্পরিক সহযোগিতা, চীনা ভাষা শিক্ষা এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

‎

‎উল্লেখ্য, ২০২৩ সালে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এ সমঝোতার আওতায় বিকেএসপির প্রশিক্ষণার্থীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বিকেএসপির ১০ জন প্রশিক্ষণার্থী ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

‎

‎চীনা ভাষা শিক্ষার কার্যক্রমকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে ইতোমধ্যে বিকেএসপির কলেজ শাখার একটি শ্রেণিকক্ষকে আধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব হিসেবে প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে বিকেএসপির প্রশিক্ষণার্থীদের চীনা ভাষা শেখার পাশাপাশি ভবিষ্যতে চীনে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।

‎

‎বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের এ সহযোগিতা দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি