লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার; অস্ত্র-গুলি-ককটেল উদ্ধার

রিপোর্ট শ্রাবণ আহমেদ 

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর ইমরান হত্যা মামলার মূলহোতাসহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, তিনটি চাইনিজ কুড়াল, ছয়টি ককটেল, দুইটি চাপাতি, দুইটি সুইচ গিয়ার চাকু, একটি ইয়ামাহা মোটরসাইকেল ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ (৩১), ২। মোঃ কামরুল হাসান (২৫), ৩। মোঃ সাইফুল হোসেন (২০), ৪। মোঃ জামিল মিয়া দোলন (৩৫) ও ৫। মিঠু ওরফে ডোবার মিঠু (৩৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৩০ ঘটিকায় যাত্রাবাড়ীর ধলপুর বাদল সর্দার গলির শরিফের গ্যারেজে বসে থাকা ইমরান ও সাদ্দামকে লক্ষ্য করে তিনটি মোটরসাইকেলে করে আসা হেলমেট ও মাস্ক পরিহিত একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করে। এ সময় ধারালো অস্ত্র দিয়েও তাদের ওপর হামলা করে। হামলায় ঘটনাস্থলেই ইমরান নিহত হন এবং সাদ্দাম গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহত ইমরানের স্ত্রী বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেফতারে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান শুরু করে। ঢাকা মহানগর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ৮ সেপ্টেম্বর ২০২৬ দক্ষিণ কেরানীগঞ্জ থানার পাড় গেন্ডারিয়া খেজুরবাগ এলাকা থেকে মামলার মূলহোতা রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য ও দেখানো মতে বিছানার নিচ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

রিয়াজের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ডেমরা থানাধীন পাড়াডগাইর এলাকা থেকে মোঃ কামরুল হাসান ও মোঃ সাইফুল হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে ভাড়াবাসায় অভিযান পরিচালনা করে ছয়টি ককটেল, দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি ও দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

পরবর্তীতে ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একই ঘটনায় জড়িত মিঠু ওরফে ডোবার মিঠুকে যাত্রাবাড়ী থানা পুলিশ ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এছাড়া ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত মোঃ জামিল মিয়া দোলনকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইনে এবং ককটেল ও অন্যান্য আলামত উদ্ধারের ঘটনায় ডেমরা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ৭০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মিঠু ওরফে ডোবার মিঠুর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও বিস্ফোরক-সংক্রান্ত একাধিক মামলা এবং মোঃ কামরুল হাসানের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। মিঠু ওরফে ডোবার মিঠুর বিরুদ্ধেও মাদক ও ডাকাতির প্রস্তুতি-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

ইমরান হত্যা মামলায় জড়িত অপর আসামিদের গ্রেফতারে যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার; অস্ত্র-গুলি-ককটেল উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি