চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক ও অন্যান্য আইনের প্রাথমিক ধারণা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ কর্তৃক একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়।
পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য। ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, ট্রাফিক সিগনাল ইত্যাদির ব্যবহার এবং গাড়ি চালানোর আইনানুগ বাধ্যবাধকতার মাধ্যমে আমরা নিজেরা নিরাপদ থাকব এবং অন্যকেও নিরাপদ রাখব। ট্রাফিক আইন না মানার ফলে সড়কে দুর্ঘটনা বৃদ্ধি পায় এবং মূল্যবান প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া আইন অমান্য করলে জরিমানা, লাইসেন্স বাতিলসহ বিভিন্ন আইনি জটিলতার সম্মুখীন হতে হয়। তাই নিজের ও অন্যের নিরাপত্তার স্বার্থে সকলকে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে।
এছাড়াও কর্মশালায় শিক্ষার্থীদেরকে "সততা স্টোর" সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই ধারানার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ জীবনে সৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
এছাড়াও কর্মশালায় শিক্ষার্থীদের মাদক, ধুমপান, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, ব্যাড টাচ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীরাও বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের জিজ্ঞাসা তুলে ধরে। শিক্ষার্থীদেরকে কুইজ টেস্টের মাধ্যমে সঠিক উত্তর দাতা ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কৃত করা হয়।
উক্ত কর্মশালায় এএসপি (প্রবিঃ), ট্রাফিক ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশ এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন