লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল সম্পাদকসহ ৪ জন আটক, আদালতে প্রেরণ

বাগেরহাটে শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২, পরিতক্ত অবস্থায় পিস্তল উদ্ধার।

তুচ্ছ ঘটনায় মর্মান্তিক পরিণতি, মান্দায় খড় খাওয়া নিয়ে হামলায় নিহত ১ আহত ২

বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার- আটক- ৪

বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার- আটক- ৪

নিকুঞ্জে নেশার টাকার জন্য ক্যানসার আক্রান্ত মাকে মারধর, চিকিৎসার টাকা চুরি— ছেলে গ্রেপ্তার

মান্দায় খাস জমি দখল করে ইটের দেয়াল, অবরুদ্ধ কালভার্ট

নওগাঁয় উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে নিষেধ; যুবলীগ নেতার বিরুদ্ধে মৎস্যজীবীকে মারধরের অভিযোগ

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের বাধায় পণ্ড।

জামালপুরে কচুরিপানার নিচে মিলল ৮৮ বোতল ভারতীয় মদ, আটক ১

সাদিয়া ইসলাম: বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ (জামালপুর )প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরের চর চেংটিমারী এলাকার আব্দুল মালেকের দোকানের পেছনে অভিযান চালানো হয়। পরে আব্দুল জলিলের পুকুরের হাইওয়ে সড়কসংলগ্ন এলাকায় কচুরিপানার নিচে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আব্দুল মালেককে আটক করা হয়।

উদ্ধার করা মদের মধ্যে রয়েছে ৩৩ বোতল ব্ল্যাক হোয়াইট, ২৩ বোতল হুইস্কি, ২০ বোতল ইউস্কি এবং ১২ বোতল ভটকা। সব মিলিয়ে মোট ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জামালপুরে কচুরিপানার নিচে মিলল ৮৮ বোতল ভারতীয় মদ, আটক ১

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাদিয়া ইসলাম: বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ (জামালপুর )প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরের চর চেংটিমারী এলাকার আব্দুল মালেকের দোকানের পেছনে অভিযান চালানো হয়। পরে আব্দুল জলিলের পুকুরের হাইওয়ে সড়কসংলগ্ন এলাকায় কচুরিপানার নিচে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আব্দুল মালেককে আটক করা হয়।

উদ্ধার করা মদের মধ্যে রয়েছে ৩৩ বোতল ব্ল্যাক হোয়াইট, ২৩ বোতল হুইস্কি, ২০ বোতল ইউস্কি এবং ১২ বোতল ভটকা। সব মিলিয়ে মোট ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি