বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী কোম্পানীগঞ্জ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও পার্টি পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের সূচনা হয়। পরবর্তীতে জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল বের করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং দেশের রাজনীতি ও গণমানুষের অধিকার রক্ষায় দলের ভূমিকা তুলে ধরেন। এছাড়া মিলাদ মাহফিল, দোয়া করা হয়।
কোম্পানীগন্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম শিকদারের সভাপতিত্বে,বসুরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল মতিন লিঠনের সন্ঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী ৫ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল রহমান রিপন,বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, এছাড়া বক্তব্য রাখেন উপজেলা পর্যায়ের অঙ্গ-সহযোগী সংগঠন (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ইত্যাদি)-এর নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন