কামরুজ্জামান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মীর মুগ্ধ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত।
প্রধান অতিথির বক্তব্যে মীর শাকরুল আলম সীমান্ত বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, আবু তাহের, জেড এম মতিন, আনোয়ারুল ইসলাম মুকুল, ফজলুর রহমান ও হান্নান।
এছাড়াও কৃষকদলের সহ-সভাপতি আফছার, জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, আতিকুর রহমান সুজন, সামিউল ইসলাম আক্কাস, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, মাহাদী হাসান তমাল, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আল রাহী, সাধারণ সম্পাদক মীর মুনইমুর রহমান মুন, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন, মোঃ সাবির হাসান শাকিব, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, হেলাল, নাসির, বায়েজিদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, আঃ মান্নান দুলু, সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মোজাফ্ফর হোসেন, যুবদলের সভাপতি খোরশেদ আলম কাজল ৷
র্যালি ও সমাবেশে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরাও অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন