মোঃ ওয়াশিম, চট্টগ্রাম
চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে গড়ে তোলা দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় দেশীয় পেনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অস্ত্র তৈরির একটি চক্রের বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি শুরু করে হাটহাজারী থানা পুলিশ। এর ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ২টার দিকে মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) এবং মো. কবির (৪৭)কে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক পেনগান, চারটি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি ও দুটি পিস্তলের বুলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সরকারহাট বাজারের ওসমানের সিএনজি ওয়ার্কশপে অভিযান চালায় পুলিশ। সেখানে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়।
পুলিশ বলছে, পলাতক ওসমানসহ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন