লগইন
প্রাইম টিভি

কালিয়াকৈরে চুরি হওয়া ৫ টি গরু উদ্ধার, আটক -৩

 কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মসজিদচালা এলাকায় অভিযান চালিয়ে  ৫টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ মহিলা সহ ১ পুরুষ কে আটক করা হয়েছে। 

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে মসজিদচালা এলাকার মোখলেস মাস্টারের ভাড়াকৃত খামারে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  গরু ৫টি চুরি করে এনে বিক্রির উদ্দেশ্যে ওই খামারে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ  অভিযান চালায়। এ সময় খামার থেকে পাঁচটি গরু উদ্ধার করা হয়,  ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করা হয়। 

আটকৃতরা হলো দিনাজপুরের বীরগঞ্জ থানার দৌলতপুর গ্রামের মৃত ইদ্রিস মুন্সির ছেলে মুজিবুর রহমান (৪৫), তার মেয়ে রোবিনা আক্তার (২৫) এবং ঝিনাইদহ জেলার কাঞ্চনচন্দ্র এলাকার মৃত বরুজের মেয়ে সালমা আক্তার (৩২)।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বলেন, শহিদুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা গরুগুলোর প্রকৃত মালিকানা যাচাই করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে গরুগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কালিয়াকৈরে চুরি হওয়া ৫ টি গরু উদ্ধার, আটক -৩

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

 কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মসজিদচালা এলাকায় অভিযান চালিয়ে  ৫টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ মহিলা সহ ১ পুরুষ কে আটক করা হয়েছে। 

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে মসজিদচালা এলাকার মোখলেস মাস্টারের ভাড়াকৃত খামারে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  গরু ৫টি চুরি করে এনে বিক্রির উদ্দেশ্যে ওই খামারে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ  অভিযান চালায়। এ সময় খামার থেকে পাঁচটি গরু উদ্ধার করা হয়,  ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করা হয়। 

আটকৃতরা হলো দিনাজপুরের বীরগঞ্জ থানার দৌলতপুর গ্রামের মৃত ইদ্রিস মুন্সির ছেলে মুজিবুর রহমান (৪৫), তার মেয়ে রোবিনা আক্তার (২৫) এবং ঝিনাইদহ জেলার কাঞ্চনচন্দ্র এলাকার মৃত বরুজের মেয়ে সালমা আক্তার (৩২)।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বলেন, শহিদুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা গরুগুলোর প্রকৃত মালিকানা যাচাই করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে গরুগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি