লগইন
প্রাইম টিভি

‎সাভারে চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ল্যাপটপসহ ছয়টি মোবাইল ফোন উদ্ধার।

‎গোপাল মালাকার,সাভার

‎সাভারে বিশেষ অভিযানে পেশাদার চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
‎ এ সময় গ্রেপ্তারকৃতদের  হেফাজত থেকে একটি ল্যাপটপ ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
‎শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সাভার মডেল থানাধীন যাদুরচর  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
‎গ্রেফতাররা হলেন মো. হামিদ (৩৬), মো. আলম আলমগীর (২৮), মো. কাউছার (৩২), মো. রুবেল (২৬) এবং রিয়াজ উদ্দিন রানা (২৪)। তারা একটি সংঘবদ্ধ চোর দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
‎তাদের কাছ থেকে একটি সিলভার রঙের HP ProBook ল্যাপটপ, বিভিন্ন কোম্পানির পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
‎ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।
‎পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. আলম আলমগীরের বিরুদ্ধে চুরি ও চোরাই মাল হেফাজতে রাখার অপরাধে চারটি মামলা রয়েছে। এছাড়া মো. কাউছারের বিরুদ্ধে একই ধরনের দুটি মামলা রয়েছে।
‎আজ রবিবার (৩০ আগস্ট) গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ৩০ আগস্ট ২০২৬

‎সাভারে চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ল্যাপটপসহ ছয়টি মোবাইল ফোন উদ্ধার।

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

‎গোপাল মালাকার,সাভার

‎সাভারে বিশেষ অভিযানে পেশাদার চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
‎ এ সময় গ্রেপ্তারকৃতদের  হেফাজত থেকে একটি ল্যাপটপ ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
‎শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সাভার মডেল থানাধীন যাদুরচর  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
‎গ্রেফতাররা হলেন মো. হামিদ (৩৬), মো. আলম আলমগীর (২৮), মো. কাউছার (৩২), মো. রুবেল (২৬) এবং রিয়াজ উদ্দিন রানা (২৪)। তারা একটি সংঘবদ্ধ চোর দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
‎তাদের কাছ থেকে একটি সিলভার রঙের HP ProBook ল্যাপটপ, বিভিন্ন কোম্পানির পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
‎ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।
‎পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. আলম আলমগীরের বিরুদ্ধে চুরি ও চোরাই মাল হেফাজতে রাখার অপরাধে চারটি মামলা রয়েছে। এছাড়া মো. কাউছারের বিরুদ্ধে একই ধরনের দুটি মামলা রয়েছে।
‎আজ রবিবার (৩০ আগস্ট) গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি