লগইন
প্রাইম টিভি

দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ

সাদিয়া ইসলাম, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার পাথরেরচর এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

পাথরেরচর বিজিবি বিওপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের ১০৭৬ নম্বর পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় ৩৫ বিজিবির একটি দল। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি ও ২ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পাথরেরচর বিওপির কমান্ডার নায়েব সুবেদার নিজাম উদ্দিন জানান, জব্দ করা সার কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, সীমান্তে দেশের সম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সাদিয়া ইসলাম, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার পাথরেরচর এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

পাথরেরচর বিজিবি বিওপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের ১০৭৬ নম্বর পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় ৩৫ বিজিবির একটি দল। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি ও ২ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পাথরেরচর বিওপির কমান্ডার নায়েব সুবেদার নিজাম উদ্দিন জানান, জব্দ করা সার কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, সীমান্তে দেশের সম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি