লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হেলাল হোসেন হেলালের শুভেচ্ছা বার্তা

রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী, দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন হেলাল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাতে প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘ ৪৮ বছর ধরে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়; এটি দেশের কোটি কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ের প্রতীক। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হেলাল হোসেন হেলাল বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন এবং দীর্ঘ বছর ধরে দলের জন্য ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে সংগঠনকে শক্তিশালী করেছেন, সেই সকল নেতাকর্মীর প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, “বিএনপির ইতিহাস ত্যাগ, সংগ্রাম ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস। দলের প্রতিটি সংকটময় সময়ে যারা সাহস ও নিষ্ঠার সঙ্গে রাজপথে থেকেছেন, তাদের অবদান জাতি ও দল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

হেলাল হোসেন হেলাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের সঙ্গে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার হোক—গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করা এবং একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা।”

সবশেষে তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হেলাল হোসেন হেলালের শুভেচ্ছা বার্তা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি