লগইন
প্রাইম টিভি

মোংলায় অ'ভিযান চালিয়ে ৫০ কেজি গাঁ'জাসহ দুই মা'দক ব্যবসায়ীকে গ্রে'ফতার করেছে র‍্যাব-৬

বিপ্লব মল্লিক মোংলা বাগেরহাটঃ

বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজারসংলগ্ন এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ মাদককারবারি গোপাল সরকারসহ দুজনকে আটক করেছে র‍্যাব-৬। সোমবার দিবাগত (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিগরাজ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব-৬-এর একটি অভিযানিক দল। এ সময় পরিবহনযোগে গাঁজা নিয়ে মোংলায় প্রবেশের সময় মাদককারবারি গোপাল সরকারকে গাঁজাসহ আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজন মাদককারবারিকে আটক করা হয়। আটক গোপাল সরকার মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে। তবে নিউজ লেখা পর্যন্ত আটক অপর মাদককারবারির নাম জানা সম্ভব হয়নি।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপাল সরকার দীর্ঘদিন ধরে মাদকের বড় চালান এনে মোংলাসহ বাগেরহাটের বিভিন্ন এলাকায় ছোট ছোট মাদককারবারিদের কাছে বিক্রি করতেন।

এদিকে, মাদককারবারিদের আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পোস্টে তিনি লিখেছেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ৫০ কেজি গাঁজা আনার সঙ্গে জড়িত বাকি আসামি বা সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মোংলায় অ'ভিযান চালিয়ে ৫০ কেজি গাঁ'জাসহ দুই মা'দক ব্যবসায়ীকে গ্রে'ফতার করেছে র‍্যাব-৬

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিপ্লব মল্লিক মোংলা বাগেরহাটঃ

বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজারসংলগ্ন এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ মাদককারবারি গোপাল সরকারসহ দুজনকে আটক করেছে র‍্যাব-৬। সোমবার দিবাগত (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিগরাজ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব-৬-এর একটি অভিযানিক দল। এ সময় পরিবহনযোগে গাঁজা নিয়ে মোংলায় প্রবেশের সময় মাদককারবারি গোপাল সরকারকে গাঁজাসহ আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজন মাদককারবারিকে আটক করা হয়। আটক গোপাল সরকার মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে। তবে নিউজ লেখা পর্যন্ত আটক অপর মাদককারবারির নাম জানা সম্ভব হয়নি।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপাল সরকার দীর্ঘদিন ধরে মাদকের বড় চালান এনে মোংলাসহ বাগেরহাটের বিভিন্ন এলাকায় ছোট ছোট মাদককারবারিদের কাছে বিক্রি করতেন।

এদিকে, মাদককারবারিদের আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পোস্টে তিনি লিখেছেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ৫০ কেজি গাঁজা আনার সঙ্গে জড়িত বাকি আসামি বা সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি