লগইন
প্রাইম টিভি
আপডেট : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফলে আলোচনা সভা ও বৃক্ষরোপণ।

ছবি - প্রাইম টেলিভিশন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর)  সকাল ১১টায় বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক  তছলিম তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আপেল মাহামুদ ফিরোজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।

এসময় বক্তব্য রাখেন বাউফল পৌর বিএনপির সভাপতি  হুমায়ুন কবির। সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী ছালাম আলম লিলি , উপজেলা বিএনপির  সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল গনি সিকদার ,  পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশ,উপজেলা যুবদলের আহবায়ক গাজী গিয়াস উদ্দিন, রায়হান তালুকদার আকাশ। 

অনুষ্ঠানে উপজেলা, পৌর বিএনপির  অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল আলম তালুকদার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, দেশ ও দেশের মানুষের অধিকার রক্ষায় বিএনপি সর্বদা রাজপথে ছিল এবং থাকবে এছাড়াও  দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের সকল রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে উপজেলা চত্বরসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ সহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফলে আলোচনা সভা ও বৃক্ষরোপণ।

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর)  সকাল ১১টায় বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক  তছলিম তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আপেল মাহামুদ ফিরোজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।

এসময় বক্তব্য রাখেন বাউফল পৌর বিএনপির সভাপতি  হুমায়ুন কবির। সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী ছালাম আলম লিলি , উপজেলা বিএনপির  সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল গনি সিকদার ,  পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশ,উপজেলা যুবদলের আহবায়ক গাজী গিয়াস উদ্দিন, রায়হান তালুকদার আকাশ। 

অনুষ্ঠানে উপজেলা, পৌর বিএনপির  অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল আলম তালুকদার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, দেশ ও দেশের মানুষের অধিকার রক্ষায় বিএনপি সর্বদা রাজপথে ছিল এবং থাকবে এছাড়াও  দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের সকল রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে উপজেলা চত্বরসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ সহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি