লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল সম্পাদকসহ ৪ জন আটক, আদালতে প্রেরণ

বাগেরহাটে শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২, পরিতক্ত অবস্থায় পিস্তল উদ্ধার।

তুচ্ছ ঘটনায় মর্মান্তিক পরিণতি, মান্দায় খড় খাওয়া নিয়ে হামলায় নিহত ১ আহত ২

বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার- আটক- ৪

বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার- আটক- ৪

নিকুঞ্জে নেশার টাকার জন্য ক্যানসার আক্রান্ত মাকে মারধর, চিকিৎসার টাকা চুরি— ছেলে গ্রেপ্তার

মান্দায় খাস জমি দখল করে ইটের দেয়াল, অবরুদ্ধ কালভার্ট

নওগাঁয় উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে নিষেধ; যুবলীগ নেতার বিরুদ্ধে মৎস্যজীবীকে মারধরের অভিযোগ

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের বাধায় পণ্ড।

মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, আগ্নেয়াস্ত্রসহ কিশোর গ্যাং ‘ব্ল্যাকহোল’-এর ২জন গ্রেপ্তার

আরিফ হোসেন : (মান্দা)  নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর মান্দায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে কুখ্যাত কিশোর গ্যাং ‘ব্ল্যাকহোল ক্লাব’-এর দুই মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে আসামিদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান পিস্তল, একটি খেলনা পিস্তল, ডেগার এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মান্দা উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া গ্রামের আহম্মেদ আলী আকন্দের ছেলে সুলতান মাহমুদ (২৪) এবং একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে পারভেজ হোসেন (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোররাতে মান্দা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ টিম বগুড়ার শেরপুর উপজেলার ‘ফুড ভিলেজ’ এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা অভিমুখী ‘একতা পরিবহন’-এর একটি বাসে আত্মগোপন করে থাকা অবস্থায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত সাড়ে আটটার দিকে তুড়ুকবাড়িয়া গ্রামের সাফি আল জাবের ওরফে নিরব (৩১) পলাশবাড়ি বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সুলতান, পারভেজ ও ফয়সাল মাহমুদ রোকনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাঁর পথরোধ করে। বাকবিতণ্ডার একপর্যায়ে নিরবকে লক্ষ্য করে গুলি চালানো হলে তা লক্ষ্যভ্রষ্ট হয় এবং তিনি প্রাণে বেঁচে যান। পরদিন ২৬ আগস্ট রাতেও উক্ত গ্যাংয়ের সদস্যরা এলাকায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

পরবর্তী সময়ে ২৬ আগস্ট সাফি আল জাবের বাদী হয়ে মান্দা থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এলাকায় 'ব্ল্যাকহোল ক্লাব'-এর সন্ত্রাস

তদন্তে জানা গেছে, আসামিরা এলাকায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন। এই গ্যাংয়ের মাধ্যমে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হতো। যেসব কিশোর গ্যাংয়ে যোগ দিতে অস্বীকার করত, তাদের ওপর চলত শারীরিক নির্যাতন। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মান্দা থানায় হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, গ্রেপ্তার সুলতান মাহমুদের বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, ডেগারসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মূল মামলার পাশাপাশি অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, আগ্নেয়াস্ত্রসহ কিশোর গ্যাং ‘ব্ল্যাকহোল’-এর ২জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি